ফের কংগ্রেসের জেরার মুখে পড়ছে ফেসবুক, অ্যামাজন, গুগল
কংগ্রেসের জেরার মুখে পড়তে যাচ্ছে ফেসবুক, অ্যামাজন ও অ্যালফাবেট ইনকরপোরেশনের গুগল। ছোট ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ের প্রতিযোগিতামূলক পরিবেশ তারা কীভাবে ক্ষতির মুখে ফেলছে সে বিষয়ে তদন্তের মুখে পড়তে যাচ্ছে তারা। নভেম্বরের শুরুতে অথবা অক্টোবের শেষ ভাগে এই জেরার মুখে পড়তে হতে পারে তাদের। কংগ্রেসের ক্ষুদ্র ব্যসায় কমিটির চেয়ারম্যান নাদিয়া ভেলাজ্জুয়েজ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক পোর্টাল ব্লুবম বার্গ।
ভেলাজ্জুয়েজ বিশ্বাস করেন, ছোট ব্যবসায়ীদের প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। তাই ছোট ব্যবসায়ীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায় পরিবেশ প্রতিষ্ঠায় এই শুনানি একটি নুতন সুযোগ এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভেলাজ্জুয়েজ’র বরাত দিয়ে ব্লুব বার্গকে একজন মুখপাত্র বলেন, কীভাবে ই-বাণিজ্য থেকে শুরু করে ইন্টারনেট ট্র্যাফিকের ক্ষেত্রগুলিতে ছোট প্রযুক্তিগুলি বড় প্রযুক্তি সংস্থার আধিপত্য দেখায় তা পরীক্ষার সুযোগ পাবে শুনানি কমিটি।
ইতিমধ্যই প্রতিযোগিতায় বাধা সৃষ্টি আচরণের মতো কতিপয় অভিযোগে অনেকটা বড়পরিসরেই গুগল, অ্যামাজন ও ফেসবুকের মতো বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি আইন প্রণেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সদস্যদের তদন্তের মুখোমুখি হয়েছে। তবে এ বিষয়ে অ্যামাজন, ফেসবুক এবং গুগল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।